আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: April 16, 2020, 6:24 pm
লোহাগাড়ায় ৫ ব্যক্তিকে জরিমানা করল ভ্রম্যমান আদালত
লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, অযথা বাহিরে ঘুরাঘুরি করা, বাড়ির নির্মাণ কাজ করা অপরাধে ৫জনকে ৫ হাজার ৮`শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ (১৬ এপ্রিল) বৃজস্পতিবার সকালে ভ্রাম্যমাণ  এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

সরকারি নির্দেশনা অমান্য করায় বটতলী মোটর স্টেশনে কাঁচা বাজারের সামনে এইচ সি মেডিকেল হলে সামাজিক দূরত্ব বজায় না রাখায় মুহাম্মদ হাসান(৪৫) কে ৫`শ টাকা, সালাহ উদ্দিন(২৮) ১হাজার টাকা, অযথায় ঘুরাঘুরি করায়  আবদুস সামাদকে ৩`শ টাকা, চরম্বা কালোয়ার পাড়া এলাকায়  মুহাম্মদ ইরফান(২২) কে ১হাজার টাকা, চরম্বা কালোয়ার পাড়া জনসমাগম করে বাড়ির নির্মাণ কাজ করায় বাড়ির মালিক সরওয়ার কামাল(৬৫) কে  ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৮`শ টাকা জরিমানা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার চরম্বা কালোয়ার পাড়া এলাকায় জনসমাগম করে বাড়ি নির্মাণ কাজ ও অযথায় ঘুরাঘুরি, সামাজিক বজায় না রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারা মতে ৫জনকে ৫ হাজার ৮`শ টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম