প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:58 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 6:27 pm
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে নতুন করে করোনা ভাইরাসে আরো আক্রন্ত হয়েছেন একজন। এনিয়ে জেলায় মোট ৪ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সারে ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানান। আক্রন্ত ব্যক্তি হলেন ধানসিঁড়ি ইউনিয়নের একজন ইউপি সদস্য । এর আগে ওই এলাকায় একই পরিবারের তিন জনের করোনো সনাক্ত হলে সেই বাড়িতে তিনি যাতায়াত করতেন। প্রাথমিক অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।
গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়। এছারা গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ঝালকাঠিতে ঢাকা নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত লোক প্রবেশ করায় শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোষ্টের উপর জোর দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে শহরে পুলিশের টহল। একইসাথে সেনা টহল ছিলো চোখে পরার মতোন।