আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 10:25 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 6:35 pm
পিরোজপুরের ইন্দুরকানীতে সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের ইন্দুরকানীতে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী তানিয়া আক্তার (২৯) গলায় ওরনা দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার চাড়াখালী গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। তানিয়া ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলীর মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়, গত রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির জেরে তানিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। তানিয়ার স্বামী ইব্রাহিম হোসেন বাংলাদেশ সেনা বাহীনিতে কর্মরত আছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম