আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: April 16, 2020, 6:50 pm
দুর্গাপুরে সমাজসেবা দপ্তরের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ
দূর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনায় জেলার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন তহবিল থেকে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে চেক বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৩টি এতিম খানায় ১১লক্ষ ৫০ হাজার, ৮জন তৃতীয় লিঙ্গের সদস্যদের ১৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী ১২জন শিক্ষার্থীদের ৪৮ হাজার, বিভিন্ন সম্প্রদায়ের ৯৪জন এতিম শিক্ষর্থাদের প্রত্যেককে ১২ হাজার টাকা ও বিভিন্ন এলাকার ৪০জন ভিক্ষুকদের খাদ্য সহায়তা সহ প্রায় ২৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম