আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: April 16, 2020, 6:57 pm
কলাপাড়ায় পরিবার পরিকল্পনা স্টাফদের মাঝে ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ
ইমন আল আহসান।। পটুয়াখালীর কলাপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত স্টাফদের মাঝে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন উপকরণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই, মাক্স, হ্যান্ড গ্লোভস, সানগ্লাস, হ্যান্ড সেনিটেইজার, সাবান, বিলিং পাউডার বিতরণ করা হয়। পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি সহকারী পরিচালক মো.আছাদ উজ্জামান খান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম