আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: April 16, 2020, 7:17 pm
কেশবপুরে ভিক্ষুকদের ডিএফইডি’র খাদ্যসহায়তা প্রদান
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর বাস্তবায়নে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় পুর্নবাসিত ভিক্ষুকদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

ডিএফইডি যশোরের এ্যারিয়া ম্যানেজার মোঃ আসলাম উদ্দীনের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালামের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে কেশবপুর ব্রাঞ্চে প্রধান অতিথি হিসাবে ২০ জন পুর্নবাসিত ভিক্ষুকদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী মাহাবুব আলম, ব্রাঞ্চ ডিএফইডি’র কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সমাজসেবক মিঠু শেখ উপস্থিত ছিলেন। এসময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাউল, ১ কেজি মুসুরীর ডাউল, ১ কেজি লবণ, ১ লিটার রূপচাঁদা সোয়াবিন তেল, ১ কেজি তীর চিনি, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৪ টা মাস্ক, ২৫০ গ্রাম জিবানুনাশক বিøসিং পাওডার, ৫০০ গ্রাম ডিটারজেন পাওডার ও ৫টি সাবান প্রদান করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম