প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:14 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 7:24 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশের করোনা পরিস্থিতিসহ চলমান সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী শুক্রবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।