আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:14 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 11:12 pm
বান্দরবানে প্রথম করোনা রোগী শনাক্ত
বান্দরবান সংবাদদাতা।। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে প্রথম এক করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন আরো জানান, ওই ব্যক্তির জ্বর-সর্দি ও কাশির লক্ষণ জানতে পারলে স্বাস্থ্যকর্মীরা তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। পরে নমুনাটি পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম