আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:14 pm || প্রকাশের তারিখ: April 16, 2020, 11:14 pm
কাওরান বাজারে ২ জন করোনা আক্রান্ত, আড়ত লকডাউন
ঢাকা।। রাজধানীর কাওরান বাজারের কাঁচাবাজার আড়তে (লাউ পট্টি) একজন ব্যবসায়ী ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই দুজনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ বলেন, কাঁচাবাজার আড়তে দুজনের করোনা পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে দুজনের নমুনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে তাদের করোনাভাইরাস পজিটিভের তথ্য জানানো হয়। এর পরই কাওরান বাজারে এরশাদ ভবন-সংলগ্ন লাউপট্টির একটি আড়ত ও তার পাশে একটি বাসা লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার এসআই ইয়াসিন আলী।

তিনি বলেন, আক্রান্ত দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম