আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 10:27 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 4:03 pm
চিকিৎসকদের বাড়ি ছাড়তে বললে ব্যবস্থা নিবে সিএমপি
সিলেট সংবাদদাতা।। করোনা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে দিতে বললেই কঠোর ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু বাড়িওয়ালা চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণকে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছেন। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্যও চাপ দিচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

কোনো বাড়িওয়ালা এরূপ আচরণ করলে সাথে সাথে সিএমপির হটলাইনে ফোন করে জানাতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সিএমপির প্রেসবিজ্ঞপ্তিতে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম