প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:32 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 9:34 pm
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে লকডাউনের দ্বিতীয় দিনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টহল জোরদার হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শফিক আহমদের নেতৃত্বে লোহাগাড়ায় এ টহল জোরদার হয়।
এ সময় পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর টীমের সাথে সাক্ষাতে করোনা প্রতিরোধে সাক্ষাতে নানা বিষয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে জনগনকে জনসচেতনতা মূলক মাইকিং, লিপলেট বিতরণ করা হয়। তার পরেও লোকজন ঘরে না থেকে মরকারি নির্দেশনা না মেনে বাইরে অযথা ঘুরাঘুরি করছে। লকডাউন মেনে চলে বাড়িতে অবস্থানের জন্য মাইকিং করছে বারবার। সুস্থ থাকতে বাড়িতে অবস্থানের বিকল্প নেই বলে জানান।