আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:30 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 9:55 pm
না ফেরার দেশে ইবি শিক্ষার্থী, চিকিৎসায় অবহেলার অভিযোগ
ইবি সংবাদদাতা।। মহামারী করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবার অবহেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঐ শিক্ষার্থীর নাম সেলিম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সেলিম হোসেনের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামে। পিতা লুৎফর রহমানের ছোট সন্তান ছিলেন সেলিম৷ পূর্ব অসুস্থতা Neuromalitis Optica (NMO)-এর কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি এ রোগে ভুগছিলেন তিনি।

এর আগে সেলিমের দেহের বাম অংশ প্যারালাইজড হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেলিমের পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহনে ব্যর্থ হলে তার বন্ধুরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রায় সুস্থও হয়ে ওঠেন তিনি।

গতকাল বিকেলে সেলিমের শারিরীক অবস্থার অবনতি হওয়াতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবায়ও অবহেলা ছিল বলে অভিযোগ করছেন তার পরিবার৷
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম