আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:30 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 10:04 pm
আগামীকাল বসছে সংসদের সপ্তম অধিবেশন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামীকাল শনিবার সংবিধানের নিয়ম রক্ষায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে। তবে করোনাভাইরাসের কারণে অধিবেশনের সময়সীমা ৬০ মিনিট এর মতো রাখা হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সমাগম এড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে সংসদ।

শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সদস্যরা বসবেন। কোরাম (৬০) পূর্ণ হলেই অধিবেশন শুরু হবে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সংসদে সমাগম এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাতে কম হয় তাও নিশ্চিত করা হবে। প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের আসতে মানা করা হবে।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম