আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 7:34 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 10:07 pm
দেশে করোনায় আক্রান্ত ৯০ চিকিৎসক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দিনকে দিন করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করছে দেশে। এ পর্যন্ত ৯০ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। আরেকজনের মৃত্যু হয়েছে; ডা. মো. মঈন উদ্দিন। এছাড়া, তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানিয়ে বলেন, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছের রাজধানী ঢাকায়; ৫০ জন। এরপরে নারায়ণগঞ্জে; ১২ জন,। ময়মনসিংহে আক্রান্ত  হয়েছেন ৭ জন। গাজীপুরের কালিগঞ্জে ৬ জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

নিরূপম দাশ বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যদি আমাদের এ কাজে সাহায্য করতো, তাহলে এ সংখ্যা আরো বাড়তো। আমরা নিজেদের উদ্যোগে কাজটা করছি। তাই প্রকৃত তথ্য উঠে আসছে না।

এদিকে, দেশে এ পর্যন্ত ৫৪ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালের ২৮ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ২৬ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের সর্বশেষ তথ্য অনুযায়ী এর মহাসচিব সাব্বির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম