আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 7:35 pm || প্রকাশের তারিখ: April 18, 2020, 1:39 pm
সিলেট ও ময়মনসিংহে ঝড়ের পূর্ভাবাস
ঢাকা।। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। ঢাকায় সারাদিন আকাশ মেঘলাসহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৭৭ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ৬১, ডিমলায় ৫৬, তেতুলিয়ায় ২৪, রাজারহাটে ১৩, সৈয়দপুরে ১০, রংপুরে ৭, রাংগামাটিতে ২, সীতাকুণ্ডে ১ এবং গোপালগঞ্জের সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম