আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:09 pm || প্রকাশের তারিখ: April 18, 2020, 1:55 pm
করোনার ভয়াল থাবায় আক্রান্ত ৫২ জেলা, লকডাউন ৪১ টি
ডেস্ক নিউজ।। ঢাকার বাইরে অন্তত ৫২টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ রোধে নতুন নতুন জেলাকে লকডাউন করেছে প্রশাসন। আজ থেকে নতুন করে লকডাউন করা হয়েছে আরো দু’টি জেলা।এ নিয়ে দেশের ৪১টি জেলা লকডাউন করা হলো। আজ (শনিবার) থেকে ‘পুরোপুরি লকডাউন’ করা হয়েছে পঞ্চগড় জেলাকে। সকাল ১০টা থেকে তা বাস্তবায়ন শুরু করেছে জেলা প্রশাসন।

এদিকে দুপুর থেকে বরগুনা জেলাকেও পুরোপুরি লকডাউন করতে যাচ্ছে প্রশাসন। এর আগে শুক্রবার পুরোপুরি লকডাউন করা হয় জয়পুরহাট ও পিরোজপুর জেলাকে।

পুরোপুরি লকডাউন করা জেলায় কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসচেতনতা তৈরি ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল জোরদার করেছে সেনাবাহিনী। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরি সেবা এই নির্দেশনার বাইরে রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম