আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: April 18, 2020, 2:43 pm
রাঙ্গাবালিতে ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ
পটুয়াখালী সংবাদদাতা।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ।

শনিবার সকালে উপজেলার কাজিরহাওলা ও বাহেরচর আশ্রয়ণ প্রকল্পের শতাধিক অসহায় পরিবারের মাঝে এ সবজি বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে এ কর্মসূচীতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা। নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে  সবজি পৌঁছে দেয়া হয়।

ছাত্রলীগের এই কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এই কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম