আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:04 pm || প্রকাশের তারিখ: April 18, 2020, 6:01 pm
সাভারে করোনায় একজনের মৃত্যু
সাভার সংবাদদাতা।। সাভারে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে।  মৃত ব্যক্তি করোনায় উপসর্গ নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন।

শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদি সাব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার ঐ বৃদ্ধ করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও হাপানিজনিত কারনে মৃত্যুবরন করলে তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন , কাউন্দিয়া ইউনিয়রে ওই বৃদ্ধ ঠান্ডা ও হাপানি জনিত রোগে সরোওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনার আস্তিত্ব পাওয়া যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম