Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ

ত্রান নিয়ে লঙ্কা কান্ড, মেম্বার নিজেই ত্রান গ্রহীতা!!

-তালিকায় উল্লেখিত ক্রমিক নং(৪) জরিনা খাতুন স্বামী মৃত সাদত আলী (তিনি মেম্বারের মা)ক্রমিক নং (৩৫) আঃ হক পিতা সাদত আলী(মেম্বারের নিজের নাম মোবাইল নম্বর সহজ অন্তর্ভুক্ত করেছে।

একই পরিবারের ৩জনের নাম ক্রমিক (২৯) তার শ্বাশুড়ি, ক্রমিক নং ৩০ শ্যালিকা,ক্রমিক নং ২৪ শ্যালক ও ৩৭ নম্বর ক্রমিকে  ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মেম্বারের আরেক শ্যালকের স্ত্রী নাম ও ক্রমিক নং ১৬ মেম্বারের মেয়ের জামাই ৯নং ওয়ার্ড বাসিন্দা। ক্রমিক নং ৩১ আপন মামা শ্বশুর। এছাড়া কিছু নামের সাথে পিতা কিংবা স্বামীর নামের কোন মিল নেই।

কর্মহীন অসহায় ও হতদরিদ্র লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকারের দেয়া নির্দেশ আমার মেনে  কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে আছি। সরকার কইছে আমাগো খাদ্য দিবো, মেম্বারে নাম নিবো। কই মেম্বার ত কিছুই করল না। হিনেছি( শোনেছি) এহন সরকারের নামের তালিকায় আমাগো বাদ দিয়া তালিকায় মেম্বারে নিজের নাম নিজেই দিছে। খালি মেম্ভারের নামেই না,  তার মা, শাশুড়ী, জি( মেয়ে), শালা, শালী( শ্যালিকা)সহ সবই তার আত্নীয় স্বজনের নাম।  তারা আরও বলেন, আব্দুল হক মেম্বার আমাগো সাথে  ধোঁকাবাজি করছে।  যাতে সরকারি  মাল আত্মসাৎ করতে পারে।  আমরা এর কঠিন বিচার চাই।  এর পূর্বেও ভিজিএফ,ঘরসহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা বলে টাকা আত্নসাৎ করেছে বলেনও অভিযোগ রয়েছে।

সাংবাদিক আলম সাব্বির বলেন, লাউড়েরগড় বাজারে শুক্রবার সন্ধায় একটি ফার্মেসীতে ঔষধ কিন্তে গিয়ে আঃহক মেম্বারকে পেয়ে বলি নিজের নাম বাদ দিয়ে অসহায় লোকজনের চিন্তা করা উচিত। বর্তমান সময়ে সবাই বিপদে এক ঘরে ৩জনের নাম না দিয়ে দেখে শুনে দিলে কি হয়। এই কথা বলার পর মেম্বার আব্দুল হক অসদাচরন করেন। তখন উপস্থিত জনতা মেম্বারের অসদাচরনের প্রতিবাদ জানায়।

এবিষয়টি তাৎক্ষণিক ভাবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত মেম্বারের সম্মুখেই তার কর্মকান্ড সম্পর্কে অবহিত করি। তিনি অবাক হলেন এবং বিষয়টি ভালো ভাবে দেখবেন বলে আশ্বস্ত করেন। পরক্ষনেই আমাকে বাড়ি যাওয়ার পথে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে ৮নং ওয়ার্ড মেম্বার আঃ হক বলেন,আমি আমার নিজের ও মা’র নাম দিয়ে ভুল করেছি। ইউএনও স্যার বলেছেন নাম কেটে দিতে আমি কেটে দিয়েছি। আর বাকীদের যাচাই করেন তারা পাওয়ার যোগ্য কি না। সাংবাদিক কে হুমকির বিষয়ে বলেন,আমি কাউকে হুমকি দেই নি। ভুল বোঝা বুঝি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি বলেন,এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।