প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:45 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 11:06 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মীরসরাইয়ে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের বাসিন্দা। শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) -এ ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করার পর তার করোনা পজিটিভ পাওয়া যায়।
রোববার (১৯ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তবে তিনি কিভাবে আক্রান্ত হল তা নিশ্চিত হওয়া যায়নি।
ডা. মিজানুর রহমান জানান, আমরা দিবাগত রাতে একজন মহিলা আক্রান্ত হওয়ার সংবাদ পাই। তিনি বর্তমানে সিএমএইচ -এ ভর্তি আছেন। আমরা আশপাশের এলাকার তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত আক্রান্ত রোগীর বসবাসের বাড়ি লক ডাউন করা হচ্ছে বলেও জানান তিনি।