আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:26 am || প্রকাশের তারিখ: April 19, 2020, 11:29 am
শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অভিনেত্রী ফেরদৌসী লীনা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশীয় টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রওনক বলেন, লিনা আপার দুটো কিডনি নষ্ট ছিল, তিনি অনেকদিন ধরে অসুস্থ। অবশেষে চলে গেলেন। আপার আত্মার শান্তি চাই।

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সবশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে। ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম