আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 12:42 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 11:53 am
করোনাভাইরাস: বিশ্বে কেড়ে নিলো ১ লাখ ৬০ হাজার প্রাণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে বিশ্বে প্রতিদিন সময়ের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল ১১ জানুয়ারি চীনের উহান শহরে প্রথম ব্যক্তি মারা যায় এই ভাইরাসে। ১০ ফেব্রুয়ারি মারা যাওয়ার সংখ্যা ছাড়ায় ১ হাজার। এরপর ইউরোপে ভাইরাস ছড়িয়ে পড়লে আরো দ্রুত বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ১৯ মার্চ গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। মার্চের শেষে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ রুপ ধারণ করে করোনা ভাইরাস। ২ এপ্রিল বিশ্বে ৫০ হাজার মানুষ মারা যায় প্রাণঘাতী এই ভাইরাসে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রথম ৫০ হাজার মৃত্যুর আটদিন পর ১০ এপ্রিল মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। আর পরবর্তী সাতদিনে আরও ৫০ হাজার মৃত্যুতে সেই সংখ্যা ছাড়ালো দেড় লাখ (১৬০,৭৮৪, রবিবার সকাল ১১টা পর্যন্ত)। এছাড়া আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২,৩৩২,৪৫৬জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম