আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 12:16 pm
৯০ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ হয়েছে
ঢাকা।। করোনা পরিস্থিতিতে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সদস্যভুক্ত ৯০ শতাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত পর্যন্ত বিজিএমইএভুক্ত মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ২ হাজার ৫৬টি (৯০.৪২ শতাংশ) কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে বলে সংগঠনটির বিশ্বাসযোগ্য একটি সূত্র জানায়। বাকি ৯.৫৮ শতাংশ কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানায় ওই সূত্র।
এর আগে গত ৬ এপ্রিল বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ এক ঘোষণায় ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম