আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:59 am || প্রকাশের তারিখ: July 11, 2019, 8:02 am
কেশবপুরে হাতের মেহদী না শুকাতেই নববধুর আত্নহত্যা
কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে বিয়ের মেহদী না শুকাতেই সুমি খাতুন (২০) নামে এক নববধু বিষপানে আত্নহত্যা করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানাসুত্রে জানাগেছে।

জানা গেছে, মাস চারেক আগে কেশবপুর উপজেলার ০৮ নং সুফলাকাটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড কাঁকবাধাল গ্রামের মেম্বর আজিজুর রহমান পাশ্ববর্তি মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের ইউনুস আলী সরদারের মেয়ে মনিরামপুর সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী সুমি খাতুনকে বিয়ে করে।

এদিকে বিভিন্ন সুত্রে জানাগেছে,স্বামীর বয়স পঞ্চশের কাছে হওয়ায় বিয়ের শুরু থেকেই সুমির সাথে মেম্বর আজিজুরের মনদ্ব›দ্ব লেগেই থাকত। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মা এক প্রকার জোর জবরদস্তি করে তাকে ঐ বয়ষ্ক স্বামীর সাথে সংসার করতে বাধ্য করেন। দিনের পর দিন সুমি তার মনের সাথে যুদ্ধ করে নিজের ইচ্ছে শক্তির কাছে পরাজয় বরন করে অবশেষে মৃত্যুর পথ বেছে নেন। মঙ্গলবার সকালে সকলের অজান্তে বিষপান করলে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, হাসপাতালে পৌছানোর আগেই সুমির মৃত্যু হয়েছে। এব্যাপারে কেশবপুর থানায় অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম