আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 26, 2026, 2:49 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 12:19 pm
না:গঞ্জে করোনায় আক্রান্ত আরও ২৯ জন
ঢাকা।। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ নতুন করে আরো ২৯ করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার  কোনো তথ্য নেই।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করে ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৮৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৫৬ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩৫৬ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ২৬ জনের আর সুস্থ হয়েছে নয়জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম