আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 5:26 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 2:07 pm
মসজিদে নামাজের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
ঢাকা।। নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে কিছু শর্ত বেধে দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। শনিবার (১৮ এপ্রিল)  প্রধানমন্ত্রী আরিফ আলভির সঙ্গে ধর্মীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, আসন্ন রমজান মাস সামনে রেখে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শর্তগুলো হলো: জামাতে অংশগ্রহণকারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া জামাতে দাঁড়াতে হলে পরস্পর থেকে কমপক্ষে ছয় ফুট দূরে দাঁড়াতে হবে। আর মসজিদ কর্তৃপক্ষ নিয়মিতভাবে চত্বরটি জীবাণুমুক্ত করবে। এসব শর্ত মেনে চলা না হলে জামাতের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম