প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:31 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 2:35 pm
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ২৪৫৬ জন করোনা রোগী শনাক্ত হলো।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।