আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:12 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 2:39 pm
বরিশাল ও জামালপুরে ৬ চিকিৎসক করোনায় আক্রান্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নতুন করে আরও ৩ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসন। বাংলানিউজ

তিনি জানান, শুক্রবার (১৭ এপ্রিল) শের-ই-বাংলা মেডিকেল কলেজের হাবিবুর রহমান (২ নম্বর) ছাত্রাবাসের এক ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। ওই ছাত্রাবাসে আরও বেশকিছু ইন্টার্ন চিকিৎসকের বসবাস রয়েছে। পরে তাদেরসহ হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্য থেকে আজ নতুন করে ৩ চিকিৎসকের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে একজন মেডিকেল অফিসার ও বাকি দু’জন ইন্টার্ন চিকিৎসক।
এদিকে করোনা চিকিৎসায় নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৪০ জন ইন্টার্ন চিকিৎসক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন।

এদিকে জামালপুরের ইসলামপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়ার চিকিৎসকসহ ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অন্য দু’জনের বাড়ি মাদারগঞ্জ উপজেলায়। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কালেরকন্ঠ

এ নিয়ে জামালপুরে ২৪ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ৯ জন স্বাস্থ্যকর্মী। সেবাখাতে শনাক্তদের মধ্যে আছেন- মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, এসএসিএমও, ড্রাইভার ও আয়া, বকশিগঞ্জের নার্স ও ওয়ার্ডবয় এবং জামালপুর জেনারেল হাসপতালের ওয়ার্ডবয় ও এমএলএসএস। সর্বশেষ ইসলামপুরের অ্যানেসথেসিয়ার চিকিৎসকও এ তালিকায় যুক্ত হলেন।

এছাড়া ১৭ এপ্রিল জামালপুর জেনারেল হাসপাতালে আরও দুই স্টাফের করোনা শনাক্তের পর থেকে আতঙ্কে রয়েছেন অন্যান্য স্টাফরাও। সার্বিক পরিস্থিতিতে জেলা ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান জানান, মাদারগঞ্জ, মেলান্দহ ও সদর (পৌরসভা) উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণে শনাক্ত ৫ জনকেই রাতে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশনে স্থানান্তর করা হয়। অন্যদিকে প্রথমে যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল বর্তমানে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম