প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:11 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 10:11 pm
বাগেরহাট সংবাদদাতা।। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজার নামাজে শরিক হওয়া মুসলমানদের সম্পর্কে আশ্লিল ভাষায় গালি দিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কুন্ডুপাড়া এলাকার মাধুকুণ্ড নামের এক যুবক তার নিজ ফেজবুকে ষ্টাটাস দিয়েছে।
তার এ কুটুক্তি পূর্ণ কথা বলার কারনে ফকিরহাট উপজেলার ধর্মপ্রাণ মুসলিমরা ফকিরহাটের ডাকবাংলা মোড়ে আজ সকালে তীব্র প্রতিবাদ করে। এই ঘটনায় ফকিরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন ও ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। তারই প্রেক্ষিতে ফকিরহাটের সদর ইউনিয়নের কুন্ডু পাড়া থেকে অভিযুক্ত ব্যক্তি মধু কুণ্ডুকে আটক করে ফকিরহাট মডেল থানা পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুসলিম ধর্মানুভূতিতে আঘাত করায় তার বিরুদ্ধে আইসিটি আইনের আওতায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।