আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: April 19, 2020, 10:15 pm
কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে সেলিম খানের খাদ্য বিতরণ
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের বাড়িতে যেয়ে নিজস্ব অর্থায়নে খাদ্য (আটা) বিতরণ করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সেলিম খান।

ইতিপূর্বে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সেলিম খান করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে নিজস্ব তহবিল থেকে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন। তাছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূল কার্যক্রমের পাশাপাশি মাস্ক বিতরণ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম