আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 5:23 am || প্রকাশের তারিখ: April 19, 2020, 10:58 pm
কামারখন্দে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
কামারখন্দ(সিরাজগঞ্জ)সংবাদদাতা।। সিরাজগঞ্জের কামারখন্দর রায়দৌলতপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে স্কয়ার ফার্মা   ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন। রবিবার প্রায় ১২ টায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর কৃষ্ণচূড়া এলাকায় এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার চৌবাড়ি গ্রামের মো. আলকাস মন্ডলের ছেলে রহমান মন্ডল (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি আঞ্চলিক সড়কে সাইকেল চালানোর অবস্থায়  স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ি সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোরটি মারা যায়।

কামারখন্দ থানার এস আই ইয়ামিন সরকার জানান, আমি ঘটনা স্থলে পরিদর্শন করেছি এছাড়া গাড়ি আটক করা হয়েছে।  তবে হেলপার ও চালক পলাতক রয়েছেন।

এ ব্যাপারে কামারখন্দ থানার (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনা স্থালে এসে পরিদর্শন করছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম