প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:16 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 11:28 pm
আজাহার ইসলাম।। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে আমাদের জনজীবন। দিনে দিনে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শহর কিংবা গ্রাম সবখানেই রাস্তাঘাট জনশূন্য। সারাদেশ অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে গরীব, খেটে খাওয়া মানুষেরা।
দেশের এই সংকটময় মূহুর্তে এসব মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাদীয়া মাহমুদ মীম। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শখের বসেই আঁকেন বিভিন্ন ধরণের ছবি। হাতে কিংবা ইলাস্ট্রেশনের মাধ্যমে মুহুর্তেই একে ফেলেন বিভিন্ন মানুষের, স্থানের, বিভিন্ন দৃশ্যের ছবি কখনও করেন পেন্সিল স্কেচ, মানুষের অবয়ব হুবহু।
টাকার বিনিময়ে এসব কাজ করে থাকেন বলে জানিয়েছেন মীম। তাকে অর্ডার করলে যেকোনো ধরনের ছবি যেমন পোর্ট্রেট, পোর্ট্রেট ক্যালিওগ্রাফি ইত্যাদি করে দিতে প্রস্তুত ডিজিটাল আর্টের মাধ্যমে আর তিনি এই কাজের থেকে অর্জিত আয় পুরোটাই বিলিয়ে দিতে চান বর্তমান পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থদের মাঝে।
মীমের সাথে যোগাযোগ করতে পারেন মুঠোফোনে কিংবা ফেসবুকে। মোবাইলঃ 01862226288
ফেসবুক পেজঃ facebook.com/sadiascreations
এ বিষয়ে মীম বলেন, ‘শখের বশে ইলাস্ট্রেশন শেখা। শখ যখন পেশায় পরিণত হবে তখন বিতৃষ্ণা আসতে কতক্ষণ? আর আমি প্রতিটি ছবি থেকে আসা পারিশ্রমিকের পুরোটাই ব্যয় করতে চাই মানবতার সেবায়।’