আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:27 pm || প্রকাশের তারিখ: April 20, 2020, 12:48 pm
আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নে কোন লোক না খেয়ে থাকবেনা
নিজস্ব প্রতিবেদক ।। করোনা কেড়ে নিলো ১ লাখ ৪৭ হাজার প্রাণ ঠিক সেই সময়ে করোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। ফ‌লে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক‌ ও ছিন্নমূল মানু‌ষের হাতে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন পাথালিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সরুজ মিয়া।

(২০ এপ্রিল সোমাবার ) আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সরুজ মিয়া নিজস্ব অর্থায়নে। আজ সকাল ৭ থেকে দুপুর ১২ পর্যন্ত আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ১ ওয়ার্ডের পাথালিয়া গ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, আলু ডাল, পেয়াজ, তেল সাবান,ও পিপিই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

নিম্ন আয়ের প্রাই ২শত পরিবারের ঘরে ঘরে পৌ‌ছে দেয়া হ‌য়েছে। করোনাভাইরাস মোকাবেলায় জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমার প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সরুজ মিয়া আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো। আমার ও পাথালিয়া ইউনিয়নের একটি লোকও না খেয়ে থাকবে না ইনশাল্লাহ।

খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের দরজায় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মো: শাহাজান, মো: আব্দুল হাই,মো: শামিম,মো: মহাসিন,মো: আব্দুল কাদের,মো: সোনা মিয়া,মো: আমিনুল ইসমাল,মো: আলামিন সহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম