আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:09 pm || প্রকাশের তারিখ: April 20, 2020, 1:27 pm
শেরপুরে করোনাকে জয় করে বাড়ি ফিরলো ৩জন
নিজস্ব প্রতিবেদক।। শেরপুরে শিশুসহ আরো তিন করোনা রোগী সুস্থ হয়ে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা সনাক্ত ১৫ রোগীর মধ্যে পাঁচজনই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। টানা দশ দিন আইসোলেশনে কাটিয়ে রোববার (১৯ এপ্রিল) বাড়ি ফিরেছেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক মাফাজ মিয়া ও নারায়নগঞ্জ ফেরত রং মিস্ত্রি বোরহান উদ্দিন। তারা দুজনই ৯ এপ্রিল করোনা সনাক্ত হয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়।

এদিকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত আয়ার নাতি  শিশু তৌহিদও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর আগে ১৬ এপ্রিল জেলার প্রথম করোনা সনাক্ত দুই নারীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলায় করোনা সনাক্ত হওয়া ১৫ জনের পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার সময় সুস্থ হওয়া সবাই জেলা স্বাস্থ্য বিভাগ ও দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম মিয়া বলেন, এটা আমাদের সবার অর্জন। রোগীরা সুস্থ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি ফিরেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম