আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:09 pm || প্রকাশের তারিখ: April 20, 2020, 2:51 pm
দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো একশো’র বেশি, নতুন আক্রান্ত ৪৯২
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ২৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধিদফতরের এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম