আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:10 pm || প্রকাশের তারিখ: April 20, 2020, 7:33 pm
গোপালগঞ্জে আরও ৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
গোপালগঞ্জ।। গোপালগঞ্জে গত ৪৮ ঘণ্টায় নতুন করে ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩০ জনে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন, কোটালীপাড়ায় ১ জন ও মুকসুদপুর উপজেলায় ১৬ জন রয়েছেন।

এছাড়া গত ৪৮ ঘণ্টায় ৫ উপজেলায় নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন, টুঙ্গিপাড়ায় এক দম্পত্তি ও মুকসুদপুরের ছয়জন রয়েছেন।

অপরদিকে মুকসুদপুরে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপর্সগ নিয়ে আরও এক নারীর (৫২) মৃত্যু হয়েছে।

উপজলোর উজানীর টিকারডাঙ্গা গ্রামের বাসিন্দা ওই নারী ওই এলাকায় মন্দির ভিত্তিক একটি স্কুলের শিক্ষকতা করতেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম