আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:58 am || প্রকাশের তারিখ: July 13, 2019, 12:51 pm
আশুলিয়ায় ডাকাত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা 
 আশুলিয়ায় ডাকাত সন্দেহে রবীন্দ্রনাথ (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে গ্রামবাসী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।



শনিবার (১৩ জুলাই) ভোরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ সাভারের বিরুলিয়ার দেউন সাইপাড়া গ্রামের বিশ্বম্বর নাথের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়া গাজী মন্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।
এসময় বাকীরা পালিয়ে গেলেও এক যুবককে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন ডাকাত রবীন্দ্রনাথ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান জানান,স্থানীয় গাজী মন্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে রবীন্দ্রনাথ নামে ওই যুবককে গণধোলাই দেয় এলাকাবাসী।
এতে ঘটনাস্থলেই মারা যায় সে। প্রকৃত ঘটনা কি? আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ডাকাতির চেষ্টা, না কি অন্য কোন বিষয়,এছাড়া নিহতের পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে।
এই সব বিষয়ের সত্যতা যাছাই বাছাই চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম