আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: April 20, 2020, 11:00 pm
আশুলিয়ায় দুস্থ মানুষের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। ফ‌লে বিপাকে পড়েছেন দিনমজুর,রিকশা চালক, ভিক্ষুক‌ ও ছিন্নমূল খেটে খা নিরীহ মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক‌ ও ছিন্নমূল মানু‌ষের হাতে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন এবং নিজস্ব তহবিল থেকে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাভার সেনা-বাহিনীর সদস্যরা।

(২০ এপ্রিল) সোমবার দুপুরে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে ১০কেজি চাউল,৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডাল,১কেজি পেঁয়াজ,১ লিটার সয়াবিন,১ কেজি লবন ও ২ টি সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্র‌মে খাদ্যসামগ্রী পৌ‌ছে দেয়া হ‌বে ব‌লে,সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর জানান,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনাসদস্যদের ব্যক্তিগত রেশন হতে এই ত্রাণ দেওয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।

এসময় দুস্থ মানুষের সেবায় স্থানীয় চেয়ারম্যানের প্রশংসা তিনি। তার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও জানান মেজর।

ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন অর-রশীদ মন্ডলসহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম