আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:43 pm || প্রকাশের তারিখ: April 21, 2020, 3:39 pm
চাল চোরদের ক্ষমা নেই
ঢাকা।। ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। সঠিকভাবে বিতরণ করতে হবে। এর মধ্যে যারা অনিয়ম করবে, বৈষম্য করবে, চুরি করবে, তাদের ক্ষমা নেই। চাল চোরদের কোনো ক্ষমা নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম