আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:34 pm || প্রকাশের তারিখ: April 21, 2020, 11:46 pm
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী
ঢাকা।। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইয়াছিন নামের এক কারারক্ষী যিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতেন, তার করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, বেশ কদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে সে অনেকটা সুস্থ রয়েছেন। তার চিকিৎসা চলছে।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন জানান, উক্ত কারারক্ষী ঢাকা মেডিক্যাল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম