আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: April 22, 2020, 6:20 pm
লোহাগাড়ায় সিটি হাসপাতালের লকডাউন খুলে দিলেন প্রশাসন
লোহাগাড়া সংবাদদাতা।। সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাস অাতঙ্ক। সাতকানিয়া ইছামতিকূল আলিনগরে করোনায় আক্রান্তে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে থাকা নুর মোহাম্মদ করোনা রিপোর্ট নেগেটিভ আসায় খুলে দেওয়া হল লোহাগাড়া মোস্তফা সিটি ও সিটি হাসপাতালের লকডাউন।



মঙ্গলবার ২১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় এ লকডাউন খুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ।




উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে লোহাগাড়া মোস্তফা সিটি ও লোহাগাড়া সিটি হাসপাতাল লকডাউন করে উপজেলা প্রাশাসন। দীর্ঘ ১০দিন পর এ লকডাউন খুলে দেওয়া হয় ও স্বভাবিক ভাবে হাসপাতালের কার্যক্রম চলতেছে।



এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।



লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌছিফ আহমেদ বলেন, সিটি হাসপাতালের সুপারভাইজার নূর মোহাম্মদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মোস্তফা সিটি ও সিটি হাসপাতাল লকডাউন খুলে দেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম