প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 3:15 am || প্রকাশের তারিখ: April 22, 2020, 7:25 pm
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে মঙ্গলবার রাতে জাহাতের ধাক্কায় জেলে নিহত। জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়াকাঠী গ্রামের আব্দুর রহমান (৬৫) সন্ধ্যা নদীতে নৌকায় বসে মাছ ধরার সময় বিপরীতমূখী একটি জাহাজ ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।
পরে অন্য জেলেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।