আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:26 pm || প্রকাশের তারিখ: April 22, 2020, 7:59 pm
ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত
ঢাকা।। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানো হল।

বুধবার বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ২৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, সেহেতু ওইদিন সরকারি ছুটি থাকবেই। তবে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির নোটিশ হবে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে কিছু মন্ত্রণালয় খোলা থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে চার দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম