আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:25 pm || প্রকাশের তারিখ: April 22, 2020, 8:04 pm
বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেনীর ছাত্রী
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় প্রতিবেশী এক কিশোরীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী (১০)। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলমগীর মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল ওসিসি সেন্টারের পাঠানোর প্রস্তুতি চলছে।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মানিকঞ্জপাড়া এলাকায় ধর্ষকের ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক ধর্ষক আলমগীর মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আকন্দপাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে। বর্তমানে তিনি ইয়ারপুর ইউপির মানিকগঞ্জপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে মাটি কাটার ভেকুর ঠিকাদারি করেন।

আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার মানিকগঞ্জ পাড়া এলাকায় ধর্ষকের নিজ ভাড়া বাসা থেকে অভিযুক্ত ধর্ষক আলমগীর মিয়াকে আটক করা হয়। পরে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে আশুলিয়ার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম