আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 10:22 am || প্রকাশের তারিখ: April 22, 2020, 8:46 pm
করোনা: কুয়েতে তিন বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুয়েতে করোনা ভাইরাসে আজ আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বয়স ৫৯ বছর। এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আট বাংলাদেশি।

কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে করোনা ভাইরাসে বিভিন্ন দেশের মোট ২ হাজার ৮০ জন শনাক্ত হয়েছেন।

প্রতিদিনকার মতো কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আট বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ৮৫ জন আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসাধীন ২ হাজার ৮০ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন মোট ৪৬ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪১২ জন।

আজ এক বাংলাদেশি ও এক সোমালীয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ জনে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম