আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:58 am || প্রকাশের তারিখ: July 13, 2019, 4:10 pm
রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী: বললেন নিহত রিফাতের বাবা
নিউজ ডেস্ক :
বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী। নয়নের সঙ্গে মিন্নীর বিবাহ হয়েছিল,তবে সেই বিবাহের কথা গোপন করেই রিফাতের সাথে মিন্নীর বিবাহ দেয় মিন্নীর পরিবার।
তাই মিন্নীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত রিফাতের বাবা আব্দুল হালিম। শনিবার রাত পোনে আটটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে এসব দাবী করেন তিনি।
এসময় তিনি আরও বলেন,রিফাতের সঙ্গে বিবাহ হওয়ার পরেও প্রতিনিয়ন নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রী মিন্নীর যোগাযোগ করত। এমনকি মিন্নী প্রায় প্রতিদিনই নয়ন বন্ডের বাড়িতে আসা যাওয়াও করতো।
এ ছারাও রিফাতকে হত্যার সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরকারী কলেজের সামনের গেটে মিন্নীকে রিফাত তার মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় তবে মিন্নী তখন সময় পার করে।
আর তার মধ্যেই বন্ড গ্রুপ রিফাতকে মারধর করতে করতে কলেজের পূর্ব দিকে নিয়ে যায়। সেই সময়ে মিন্নী স্বাভাবিক ভাবেই সেখানে ঘুরা ঘুরি করে সেইসব দৃশ্য দেখতে থাকে এবং তাদের পিছনে ঘুরতে থাকে।
পরে যখন রিফাত ও রিশান দা নিয়ে এসে নয়নের হাতে কোপাতে শুরু করে, তখন মিন্নী বার বার বাধা দিলেও তাকে কেউ কোন আঘাত করেনি।
এসব বিষয়ের কারনে মিন্নীকেই হত্যাকান্ডের মূল হোতা হিসাবে দায়ী করে মিন্নীকে গ্রেপ্তারের দাবী জানান নিহত রিফাতের বাবা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম