প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:13 pm || প্রকাশের তারিখ: April 23, 2020, 7:00 pm
গাজীপুর সংবাদদাতা।। গাজীপুরের শ্রীপুরে শিশুসহ একই পরিবাররে চারজনকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।