আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:59 am || প্রকাশের তারিখ: April 23, 2020, 7:08 pm
নায়ারনগঞ্জে গণপিটুনিতে ডাকাত সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা।। নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল একই গ্রামের ছেলে। আজ সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরু ইসলাম জানিয়েছেন, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষন, হত্যার চেস্টাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাতে লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২ থেকে ১৩ জনের ডাকাত দল হানা দেয়।

এ সময় তাদের চিৎকারে ও মসজিদের মাইকে ঘোষাণা দিলে আশপাশের লস্করদী ও মনোহরদী গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ধরা পড়ে জুয়েল। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম