আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 2:00 am || প্রকাশের তারিখ: April 23, 2020, 7:42 pm
পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে নিমাই চন্দ্র হাওলাদার (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের কৃষিজমির মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার চালিতাবুনীয় গ্রামের মৃত যাদব চন্দ্র হাওলাদার এর ছেলে। সে দুই সন্তানের জনক।



স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় কৃষক নিমাই চন্দ্র মাঠে বাঁধা গোয়ালের গরু বাড়িতে আনতে যান। কৃষিজমির মাঠে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয় মিরুখালী বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম