আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 12:48 pm || প্রকাশের তারিখ: April 24, 2020, 7:56 pm
লালমনিরহাট থেকে কুমিল্লা যাবে ১২০ শ্রমিক
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী থেকে সরকারী খরচে একশ ২০ জন কৃষি শ্রমিক যাচ্ছেন কুমিল্লায়। জেলা প্রশাসনের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ,পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় এসব শ্রমিককে পাঠানো যাচ্ছেন। এক কথায় সরকারী খরচে এসব শ্রমিক যাচ্ছেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ীর তেল খরচ দেয়া হয়েছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ীর টোল খরচ ও নাস্তা দেয়া হয়েছে।
শুক্রবার বিকালে আদিতমারী উপজেলা পরিষদ থেকে ৩টি বাস যোগে এসব কৃষি শ্রমিককে পাঠানো হয়েছে। এর আগে এসব কৃষি শ্রমিকের নামের তালিকা ও স্বাস্থ্য বিভাগ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

যাত্রাকালে শ্রমিকদের  উদ্দ্যেশে বক্তব্য রাখেন  আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, কৃষি অফিসার আলীনুর রহমান, ওসি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম